Monday, April 6, 2026

২৫০ চিনা নাগরিককে টাকার বিনিময়ে ভিসা! সিবিআই জেরার মুখে চিদম্বরম পুত্র

Date:

Share post:

বেআইনিভাবে চিনা নাগরিকদের(Chinese citizen) ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা পি চিদম্বরমের(P Chidambaram) পুত্র তথা সাংসদ কার্তি চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই(CBI)। বিপুল টাকার বিনিময় ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে আগেই কার্তিকে তলব করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কার্তি।

সিবিআই-এর অভিযোগ, ৫০ লক্ষ টাকার বিনিময় ২৫০ জন চিনা নাগরিককে বেআইনিভাবে ভিসা পাইয়ে দিয়েছিলেন চিদম্বরম পুত্র। যার জেরে গত সপ্তাহে দিল্লি, মুম্বই, চেন্নাই ও তামিলনাড়ুতে চিদম্বরমের বাড়ি ও কার্যালয়ে জোরদার তল্লাশি চালিয়েছে সিবিআই (CBI)। শুধু তাই নয় কার্তির ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী এস ভাস্কররামনকে ইতিমধ্যেই এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের দাবি, ভাস্কররামনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই কার্তিকে তলব করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে।

যদিও ওই কংগ্রেস সংসদের দাবি, তিনি এই ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নন। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমার বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সব মিথ্যে। কোনওটা ফালতু অভিযোগ, কোনওটা আরও বেশি ফালতু অভিযোগ। আর এটা সবচেয়ে ফালতু। বিরোধী বলেই এজেন্সি দিয়ে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে আমাকে।”




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...