Friday, June 26, 2026

শুক্রবার থেকে ৩ দিন সম্পূর্ণ বন্ধ ব্যান্ডেল-মগরার ট্রেন চলাচল, যাত্রী সুবিধার্থে  কী ব্যবস্থা রেলের ?

Date:

Share post:

ব্যান্ডেল-শক্তিগড় (Bandel-Saktigarh)শাখায় থার্ড লাইন (Third Line)সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সেই  কারণে দু’দিন পুরোপুরি বন্ধ রাখা হবে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক(Power Block)করা হবে। এর ফলে ২৮ ,২৯ মে অবধি ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে।  ৩০ মে দুপুরের পর আবার চালু হবে পরিষেবা।


আরও পড়ুন:জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী



এর ফলে বেশ কয়েকটি মেল,এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে। বাতিল ট্রেনগুলি হল বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল শিয়ালদহ এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস,শিয়ালদহ- রামপুরহাট এক্সপ্রেস। এছাড়া সম্পূর্ণ বন্ধ থাকছে ওই শাখার সব লোকাল ট্রেনগুলিও।




বলা হচ্ছে শনিবার ও রবিবার যাত্রী চলাচল কম হলেও সপ্তাহের প্রথম দিন সোমবার দুপুর ৩টে পর্যন্ত একটা বড় অংশের ট্রেন বন্ধ থাকার ফলে নিত্য যাত্রীদের বেশ অসুবিধায় পড়তে হবে। যাত্রী চাপ সামলাতে এবং তাঁদের সুবিধার্থে পূর্ব রেলওয়ে কিছু অতিরিক্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ২৭ মে দুপুরে হাওড়া এবং চুঁচুড়ার মধ্যে চলবে ৮ জোড়া স্পেশাল ট্রেন । ২৮-২৯ মে ওই শাখাতেই চলবে ১৮ জোড়া স্পেশাল ট্রেন।বর্ধমান এবং খন্নানের মাঝে চলবে ১৪ জোড়া স্পেশাল ট্রেন। ৩০ মে হাওড়া,চুঁচুড়া শাখার মধ্যে চলবে ১০ জোড়া বিশেষ ট্রেন, বর্ধমান ও খন্নানের মধ্যে চলবে ৭ জোড়া বিশেষ ট্রেন এবং কাটোয়া ত্রিবেণীর মধ্যে চলবে৫ জোড়া বিশেষ ট্রেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...