Friday, June 26, 2026

KL Rahul: ‘রজতই ম‍্যাচের পার্থক্য গড়ে দিয়েছে’, আরসিবির কাছে হারের পর বললেন লখনউ-এর অধিনায়ক

Date:

Share post:

বুধবার ইডেনে (Eden) এলিমিনেটর ম‍্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে আইপিএল (IPL) থেকে বিদায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। চলতি আইপিএলে নতুন দল হিসাবে যোগ দিয়েছিল লখনউ। আইপিএলের ফাইনালে আরেক নতুন দল গুজরাত টাইটান্স (Gujrat Titans) গেলেও পারল না লখনউ। বুধবার আরসিবির কাছেই ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় কে এল রাহুলদের। আর আরসিবির কাছে হারের কারণ হিসাবে রজত পতিদারের দুরন্ত ইনিংসকেই দেখছেন লখনউ-এর অধিনায়ক।

আরসিবির কাছে হেরে রাহুল বলেন,” আমাদের হারের কারণ খুব স্পষ্ট। দুই দলের মধ্যে পতিদার পার্থক্য গড়ে দিয়েছে। একজন ক্রিকেটার এমন ইনিংস খেললে তার দল জিতবেই। আমাদের নতুন দল। অনেক ভুল করেছি, শেখান থেকে শিখতে হবে। আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে আমাদের। তরুণ দল আমাদের।”

আরও পড়ুন:Rajat Patidar: আরসিবির হয়ে দুরন্ত ইনিংস খেলতে পেরে খুশি রজত, বললেন, দলের হয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...