Friday, June 26, 2026

Rajat Patidar: আরসিবির হয়ে দুরন্ত ইনিংস খেলতে পেরে খুশি রজত, বললেন, দলের হয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে

Date:

Share post:

বুধবার ইডেনে (Eden) আইপিএলের ( IPL) এলিমিনেটর ম‍্যাচে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আর এই পেছনে রয়েছেন আরসিবি ক্রিকেটার রজত পতিদার (Rajat Patidar)। আরসিবির হয়ে দুরন্ত ইনিংস খেলেন তিনি। ৫৪ বলে ১১২ রানে অপরাজিত থাকেন পতিদার। আর দলের হয়ে এরকম ইনিংস খেলতে পেরে খুশি আরসিবি এই ক্রিকেটার। তিনি বলেন, দলের হয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।

সাংবাদিক সম্মেলনে রজত বলেন,” আমার মূল লক্ষ্যই ছিল বলটা সঠিক সময়ে মারা। জোরে মারার থেকেও এটাতেই বেশি গুরুত্ব দিয়েছিলাম। পাওয়ার প্লের শেষ ওভারে বোলার ছিল ক্রুণাল পান্ডিয়া। তখনই নিজের পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়িত করতে পারি।”

এরপাশাপাশি রজত আরও বলেন,” পরিকল্পনা মতো ব্যাট করতে পারছিলাম। তখনই মনে হয় বড় ইনিংস খেলতে পারি। আমি সুযোগের অপেক্ষা করেছিলাম। অযথা ঝুঁকি নিতে চাইনি। সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছি। ঠিক সময়ে বল মারার চেষ্টা করেছি। কোনও বলে রান করতে না পারলেও ভাবিনি। চাইনি নিজের উপর কোনও চাপ তৈরি করতে।”

আরও পড়ুন:RCB: লখনউয়ের বিরুদ্ধে জয় পেয়ে দলের ক্রিকেটারদের কৃতিত্ব দিলেন আরসিবি অধিনায়ক

 

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...