Thursday, June 18, 2026

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী: শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) জন্মদিবস। তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) জন্মদিবসে আমার শ্রদ্ধাঞ্জলি। আমাদের পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়ার কবি – দেশপ্রেম ও সমাজতন্ত্রকে একত্রিত করে আমাদের অনুপ্রাণিত করেছেন। তিনি যেন আমাদের আলোকবর্তিকা হয়ে থাকেন।”

 

কাজী নজরুল ইসলামের কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, বিদ্রোহের মন্ত্র। বাঙালির সব আবেগ–অনুভূতিতে জড়িয়ে রয়েছেন চিরবিদ্রোহী কবি। আজ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী।

আরও পড়ুন: ওড়িশার পথ দুর্ঘটনায় নিহত পর্যটকদের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়

অল্পবয়সে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান কাজী নজরুল ইসলাম। যার ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মারা যান।

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...