Monday, April 6, 2026

এসএসসি মামলায় নয়া মোড়,মামলাকারীকে ডাকল সিবিআই

Date:

Share post:

এসএসসি (SSC) নিয়ে মামলার জেরে তদন্তের দায়িত্বভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-এর উপর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর এবার নয়া সিদ্ধান্ত সিবিআই-এর(CBI)। এই প্রথমবার মামলাকারীকে তলব করল কেন্দ্রীয় সংস্থা।

এসএসসি-তে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে সিবিআই(CBI)। এই প্রথমবার মামলাকারীকে তলব করা হল। সিবিআই সূত্রে খবর আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল ১১ টায় কলকাতার নিজাম প্যালেসে মামলাকারীকে ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে যে মামলা করা হয়েছে, সেই মামলাকারী অনিন্দিতা বেরাকে (Anindita Bera)তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বলা হয়েছে ঠিক যে যে নথি অনিন্দিতা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)দাখিল করেছিলেন যার ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয় আদালত, সেই সব নথি সমেত আগামিকাল নিজাম প্যালেসে হাজির হতে হবে।

এখনও পর্যন্ত মোট ৮টি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু কোনও ক্ষেত্রেই মামলাকারীকে ডাকা হয় নি। এই প্রথমবার তদন্তের স্বার্থে মামলাকারীর সঙ্গে কথা বলতে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত নবম-দশম এবং একাদশ -দ্বাদশ এর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আদালতকোনও অনুসন্ধান কমিটি গঠন করে নি। পাশাপাশি মামলাকারীকে ডাকার ব্যাপারে আদালতের তরফ থেকে কোনও নির্দেশও দেওয়া হয় নি।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...