Thursday, April 2, 2026

অল্পের জন্য রক্ষা পেলেন ‘ মিঠাই’ সিরিয়ালের অভিনেত্রী

Date:

Share post:

বড় দুর্ঘটনার(Accident) হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন টেলিভিশনের নামি অভিনেত্রী (television Actress)। শুটিং করতে যাওয়ার পথে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহর (Ananya Guha) চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ। একটুর জন্য ফাঁড়া কাটল অভিনেত্রীর (television Actress)।

বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত গাড়ি চড়ে এক্সাইড থেকে হাজরা হয়ে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন অভিনেত্রী অনন্যা (Ananya Guha)। গাড়িতে চালকের আসনে তখন তাঁর বাবা (father)। এস পি মুখার্জী রোডের (S P Mukherjee Road)কাছে পৌছতেই আচমকাই ঘটে বিপত্তি। রাস্তার পাশের একটি বড় গাছ রেলিং ভেঙে হুড়মুড়িয়ে অভিনেত্রীর গাড়ির (Car)উপর পড়ে। অত্যন্ত দক্ষতার সঙ্গে গাড়ির ব্রেক কষে গাড়ি থামান অনন্যা গুহর বাবা। এরপরে দুজনেই গাড়ি থেকে নেমে পড়েন। যদিও দুজনেই অক্ষত আছেন। কিন্তু গাড়ির কাঁচ পুরোপুরি ভেঙে গেছে,দুমড়ে মুচড়ে গেছে গাড়ির একাংশ । ঘটনার জেরে যান চলাচল সাময়িক ব্যহত হয়। আনুমানিক সকাল ৯ টা নাগাদ এই ঘটনা ঘটে। খবর পাওয়ামাত্রই ভবানীপুর থানার পুলিশ  (Bhawanipur Police Station) ঘটনাস্থলে পৌঁছয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী ছুটে আসে। প্রায় যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে ওই গাছটিকে সরানো হয়।

২৫০ চিনা নাগরিককে টাকার বিনিময়ে ভিসা! সিবিআই জেরার মুখে চিদম্বরম পুত্র

‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেত্রী অনন্যা গুহ বর্তমানে একাধিক সিরিয়ালে কাজ করছেন। ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালে অভিনয় করছেন তিনি। সেই শুটিং করতে যাওয়ার পথে এমন ঘটনায় আতঙ্কিত অভিনেত্রী।



Related articles

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...