Monday, March 16, 2026

উত্তরাখণ্ডে ৫ বাঙালি পর্যটকের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, মৃতদেহ দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা

Date:

Share post:

উত্তরাখণ্ডে মৃত পাঁচ বাঙালি পর্যটকের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি ট্যুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। পাশাপাশি মৃতদের আত্মীয় পরিজনদের উত্তরাখণ্ডে পৌঁছে দেওয়ার বিষয়েও পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন:বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী: শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী



বৃহস্পতিবার সকালে ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”উত্তরকাশী যাওয়ার পথে টিহরী অঞ্চলে বাংলার পাঁচ পর্যটকের মৃত্যুর ঘটনায় আমি শোকাহত। তাঁদের পরিবার ও পরিজনদের প্রতি আমি সমবেদনা জানাই।” আরেকটি ট্যুইটে মুখ্যমন্ত্রী জানান, ”গতকাল রাত থেকেই আমাদের প্রশাসনিক কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। AIIMS হৃষিকেশে মৃতদেহগুলি রাখা হয়েছে। এ রাজ্য থেকে মৃতদের আত্মীয় পরিজনদের দিল্লি এবং সেখান থেকে হৃষিকেশে পৌঁছে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। তাঁরা যাতে শেষকৃত্য সম্পন্ন করতে পারে, সে বিষয়েও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”




উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে টিহরী গাড়োয়াল এলাকায় বুধবার দুপুরে পাহাড় থেকে গাড়ি নীচে পড়ে মৃত্যু হয় পশ্চিমবঙ্গের পাঁচ পর্যটকের। নিহত হয়েছেন গাড়ির চালকও। নিউ টিহরী থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের নাম মদনমোহন ভুঁইয়া (৬১), ঝুমুর ভুঁইয়া (৫৯) ও নীলেশ ভুঁইয়া (২৩) (বাবা-মা ও ছেলে), দেবমাল্য দেবনাথ (৪৪) ও প্রদীপ দাস (৪৭)। ভুঁইয়া পরিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের নিউ গড়িয়ার বাসিন্দা। রেলের ইঞ্জিনিয়ার প্রদীপের বাড়ি নৈহাটিতে এবং ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী দেবমাল্য ব্যারাকপুরের বাসিন্দা। গাড়িচালক আশিসের বাড়ি উত্তরকাশীতে। দুর্ঘটনার খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছেন নিহতদের পরিবার পরিজনেরা।

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...