Monday, April 6, 2026

GTA- সহ একাধিক পুরসভার নির্বাচন নিয়ে সর্বদল বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন

Date:

Share post:

সর্বদলীয় বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Election Commission)। বৈঠকে সমস্ত রাজনৈতিক দলেরই উপস্থিত থাকার কথা। তবে বিজেপি যেহেতু প্রথম থেকেই জিটিএ নির্বাচনের বিরোধিতা করে এসেছে সেই কারণেই এই বৈঠকে বিজেপির নেতারা উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বাকি রাজনৈতিক দলগুলি উপস্থিত থাকবে বলেই মনে করা হচ্ছে। সর্বদলীয় বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা রাজ্য নির্বাচন কমিশন (West Bengal Election Commission) জানাবে দুপুর তিনটেয়।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ৫ বাঙালি পর্যটকের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, মৃতদেহ দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা

আগামী ২৬ জুন GTA নির্বাচন। পাঁচ বছর পর এই নির্বাচন হতে চলেছে। তবে GTA নির্বাচনের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে গোর্খা জনমুক্তি মোর্চা। তবে জিটিএ নির্বাচন করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। একইসঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটও হতে চলেছে ২৬ জুন। বর্তমানে পরিষদ চলছে প্রশাসক দিয়ে। উল্লেখ্য, দার্জিলিংয়ের ৪টি ব্লকের ২২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হয়েছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। জেলা পরিষদের মতই ত্রিস্তরীয় গঠনতন্ত্র মেনে এই মহকুমা পরিষদের পরিচালিত হয়। ২০১৫ সালের শেষবার নির্বাচনে পরিষদের ৯ আসনের মধ্যে ৬ আসন পায় বাম-কংগ্রেস জোট। তৃণমূল পায় ৩ আসন। ২০২০ সালে বোর্ডের মেয়াদ শেষ হয়ে য়ায়।

এদিকে ২৬ জুন রাজ্যের বেশকিছু পুরসভার কয়েকটি ওয়ার্ডেও নির্বাচন হবে। দক্ষিণ দমদম, দমদম, পানিহাটি, ভাটপাড়ার কয়েকটি ওয়ার্ডে ভোট হবে ওইদিন। যদিও এর বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...