Saturday, April 4, 2026

Maradona: প্রয়াত মারাদোনার স্মরণে তৈরি আস্ত একটি বিমান

Date:

Share post:

প্রয়াত দিয়েগো মারাদোনার (Diego Maradona) স্মরণে আস্ত একটি বিমান তৈরি করে ফেলল আর্জেন্তিনার (Argentina) একটি সংস্থা। বিমানের চারপাশে রয়েছে মারাদোনার ছবি, যেখানে তার খেলোয়াড় জীবনের নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। বিমানের ভিতরে তৈরি করা হয়েছে আস্ত একটি সংগ্রহশালাও। সেখানে রয়েছে মারাদোনার ব্যবহৃত কিছু জিনিসপত্র এবং তাঁর অজস্র ছবি। সম্প্রতি এই বিমানের উদ্বোধন করেছে আর্জেন্তিনার এক সংস্থা। জানা যাচ্ছে এই বিমানটি আর্জেন্তিনার বিভিন্ন শহরে ঘুরে বেড়াবে। এরপর বিশ্বকাপের আগে সেটি কাতার যাবে। সেখানে গিয়ে আলাদা করে মারাদোনার প্রতি শ্রদ্ধা জানাবে।

২০২০ সালে ২৫ নভেম্বর প্রয়াত হন মারাদোনা। তারপর থেকেই তাঁর ভক্তরা আর্জেন্তাইন সুপারস্টারকে স্মরণ করতে বিভিন্ন কার্যকলাপ করে চলেছে। তেমনই সম্প্রতি আর্জেন্তিনায় বুয়েনোস আইরেসে প্রয়াত মারাদোনাকে স্মরণ করতে একটি উড়ন্ত সংগ্রহশালার উদ্বোধন করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘ট্যাঙ্গো ডি১০এস’। আর্জেন্টিনার একটি সংস্থা তৈরি করেছে এই সংগ্রহশালা।

যে সংস্থা এই বিমান তৈরি করেছে তার প্রধান কর্তা এই নিয়ে বলেন, “আমি মারাদোনাকে নিয়ে পাগল। এমন একজন মানুষ যে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে মারাদোনার ভিডিও দেখে। মারাদোনা চলে যাওয়ার পর এটাই প্রথম বিশ্বকাপ হতে চলেছে। হয়তো লিয়োনেল মেসিরও এটাই শেষ বিশ্বকাপ। তাই দিয়েগোর জন্যেই আমি এই বিমান তৈরি করালাম। ১৯৮৬ সালে মারাদোনার বিশ্বকাপজয়ী দলের সতীর্থরা এই বিমান দেখে চমকে গিয়েছেন। এই বিমানটি আর্জেন্তিনার বিভিন্ন শহরে ঘুরবে। এর পর বিশ্বকাপের আগে সেটি কাতার পৌঁছে যাবে। সেখানে গিয়ে আলাদা করে মারাদোনার প্রতি শ্রদ্ধা জানানো হবে।”

বিমানের গায়ে দেখা যাচ্ছে মারাদোনার খেলোয়াড় জীবনের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। বিমানের গায়ে মারাদোনার একটি মস্ত ছবি রয়েছে, যেখানে তিনি ১৯৮৬ সালে বিশ্বকাপে চুমু খাচ্ছেন। তার দু’টি ডানায় ওই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার করা দু’টি গোলের ছবি রয়েছে, যার মধ্যে একটিকে ‘হ্যান্ড অব গড’ বলা হয়। বিমানের লেজেও রয়েছে মারাদোনার মুখ। বিমানের ভিতরে রয়েছে ১২টি আসন।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...