Saturday, June 13, 2026

সিবিআই দফতরে হাজিরা দিলেন না শওকত-অনুব্রত

Date:

Share post:

আজ, শুক্রবার সিবিআই দফতরে হাজিরা দিতে যাচ্ছেন না ক্যানিং-পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Shaukat Mulla)। কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) শওকতকে শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখন রাজনৈতিক ও প্রশাসনিক কাজে ব্যস্ত তিনি। তাই ১৫ দিনের মধ্যে সিবিআই (CBI) দফতর যাওয়া সম্ভব নয় তিনি (Shaukat Mulla) মেল করেছেন সিবিআইকে। তবে তাঁর আইনজীবী সিবিআই দফতরে যাবেন বলে জানিয়েছেন।

এদিকে গরুপাচার (Cattle Smuggling Case) কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। শুক্রবার নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছিল CBI। অসুস্থ থাকার কারণে নিজাম প্যালেসে এলেন না অনুব্রত। সিবিআই-কে লেখা চিঠিতে অনুব্রত জানিয়েছেন, তাঁকে চিকিৎসকরা ১৫ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সিবিআই চাইলে বাড়িতে গিয়ে তাঁকে জেরা করতে পারে।

আরও পড়ুন: এসএসসি-দুর্নীতি মামলা: সিবিআইয়ের পর এবার ইডির হস্তক্ষেপ

গরু পাচার মামলায় তদন্তকারী আধিকারিকদের সামনে হাজিরা দিয়ে, প্রায় দেড় মাস পর সম্প্রতিই বোলপুরের বাড়িতে ফিরেছেন অনুব্রত। সেখানে নিজেকে কার্যত ঘরবন্দিই করে রেখেছেন তিনি। দলের তরফে আয়োজিত স্থানীয় সভা-মিছিল থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। সেই সময়ই অনুব্রতর আইনজীবী জানিয়ে দেন, শারীরিক অসুস্থতার কারণে, চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি।

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...