Sunday, June 7, 2026

এসএসসি-দুর্নীতি মামলা: সিবিআইয়ের পর এবার ইডির হস্তক্ষেপ

Date:

Share post:

এসএসসি-দুর্নীতি মামলায় (SSC Scam) সিবিআইয়ের (CBI) পর এবার ইডির (ED) হস্তক্ষেপ। এসএসসি-নিয়োগ মামলায় বেআইনি আর্থিক লেনদেনে নজর এনফর্সমেন্ট ডিরেক্টরেটের। সিবিআইয়ের আধিকারিকদের কাছে তদন্তের সমস্ত নথি চেয়ে চিঠি দিলেন ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, সিবিআই আধিকারিকদের কাছে চাওয়া হয়েছে এফআইআরের ৪টি কপি ও সমস্ত নথি।

এখনও পর্যন্ত তদন্ত সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে তা রিপোর্ট আকারে চেয়ে পাঠিয়েছে ইডি। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের রিপোর্ট চেয়েছেন আধিকারিকরা। নিয়োগের সময়ে কোথায় কী বেআইনি আর্থিক লেনদেন হয়েছে, তার যাবতীয় তথ্য চেয়ে পাঠাল দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআই সূত্রে খবর, দু-একদিনের মধ্যেই সব নথি দেওয়া হবে ইডিকে। জানা গিয়েছে, এসব নথিপত্র খতিয়ে দেখে ইডি আলাদা করে এসএসসির বিরুদ্ধে মামলা করতে পারে। আর্থিক দুর্নীতির (SSC Scam) অভিযোগ দায়ের হতে পারে সেই মামলা।

আরও পড়ুন: কেউ কিনতে চাইছে না, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বিক্রির সিদ্ধান্ত রদ করল কেন্দ্র

ইডি সূত্রে খবর, এসএসসি মামলায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারণেই সিবিআই তদন্তের যাবতীয় নথি চেয়ে পাঠালেন ইডি আধিকারিকরা।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...