Tuesday, March 24, 2026

Aryan Khan drug case:মাদক কান্ডে বেকসুর খালাস শাহরুখ পুত্র

Date:

Share post:

স্বস্তির হাওয়া ‘মন্নত’ জুড়ে। কঠিন সময় কাটিয়ে উঠে ফের খুশির মেজাজ বাদশার পরিবারে। মাদক কান্ডে (Drug Case)বেকসুর খালাস আরিয়ান খান (Aryan Khan)। এনসিবি-এর (NCB)তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে, তাতে স্পষ্ট বলা হয়েছে যে আরিয়ানের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায় নি।

গতবছর অর্থাৎ ২০২১ এর দীপাবলির আগে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে আরিয়ান খানের মাদক কাণ্ড নিয়ে। ২ অক্টোবর প্রমোদতরী থেকেই গ্রেফতার হন শাহরুখ (SRK)পুত্র আরিয়ান খান, তাঁর ২ বন্ধু মুনমুন ধমেচা, আরবাজ মার্চেন্ট-সহ অন্যরা। মামলার তদন্ত প্রথমে ছিল এনসিবি মুম্বই শাখার হাতে। পরে তদন্তের ভার নেয় সিট (SIT)। দীর্ঘদিন জেল হেফাজতে থাকতে হয় আরিয়ানকে। বহু আইনি জটিলতায় বারবার ফেঁসে যেতে থাকেন তিনি। দীপাবলির আগের দিন জামিন পেয়ে মন্নতে ফেরেন আরিয়ান। কিন্তু তদন্ত চলছিল।সেই মামলাতেই শুক্রবার ৬ হাজার পাতার চার্জশিট পেশ করা হল। যেখানে বলা হয়েছে, আরিয়ান কোনভাবেই মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি নিজেও কোনদিন ও মাদক সেবন করতেন না। এমনকি আরিয়ানের কল রেকর্ডিং এ কোন মাদক সংক্রান্ত কিছুর উল্লেখ নেই। এনসিবির এই অভিযানের কোন ভিডিও ফুটেজও নেই। তাই চার্জশিটে নাম নেই আরিয়ান-সহ ৬ জনের। তাঁদের মধ্যে রয়েছেন প্রমোদতরীর অনুষ্ঠানের ৪ আয়োজকও। এঁদের কারও বিরুদ্ধেই তেমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি।



Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...