Friday, April 3, 2026

GTA নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ, একনজরে ভোট প্রক্রিয়ার দিনক্ষণ

Date:

Share post:

পূর্ব ঘোষণা অনুযায়ী, GTA নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। একই সঙ্গে জারি হয়েছে ও শিলিগুড়ি মহকুমা পরিষদের বিজ্ঞপ্তিও।

*বিজ্ঞপ্তি অনুযায়ী,*
• ২৬ জুন GTA নির্বাচন
• ভোটগ্রহণ সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত
• ৩ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ
• ৪ জুন মনোনয়নগুলি স্ক্রটিনি
• ৬ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন
• ৭জুলাইয়ের মধ্যে সব প্রক্রিয়া শেষ করতে হবে

আগে নির্বাচনের দিন ঘোষণা হয়। বৃহস্পতিবার, বিজ্ঞপ্তি (Notice) জারির কথা ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (Sourav Das)। সেই মতো শুক্রবার, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচনের সরকারি বিজ্ঞপ্তি জারি করা হল। জিটিএ নির্বাচনের পাশাপাশি শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের নির্বাচনের সব সূচি করা হয়েছে।

রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) নির্দেশ মতো রাজ্যের স্বরাষ্টসচিব তথা পাহাড় বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব বিপি গোপালিকা এই বিজ্ঞপ্তি জারি করেন।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটগ্রহণ হবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুন:সিবিআই দফতরে হাজিরা দিলেন না শওকত-অনুব্রত

 

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...