Thursday, June 25, 2026

শুরুর আগেই চমক ! নাম বদলে যেতে পারে  শিয়ালদহ মেট্রো স্টেশনের

Date:

Share post:

মেট্রো স্টেশনের(Metro Station) বাণিজ্যিকীকরণ নতুন কোনও ঘটনা নয়। ইতিমধ্যেই বেশ কিছু মেট্রো স্টেশনের নামের সঙ্গে জুড়েছে বেসরকারী(Private) সংস্থার নাম। সেই রেশ টেনেই উদ্বোধনের( Inauguration )আগেই বেসরকারি সংস্থার মাধ্যমে শিয়ালদহ স্টেশনেরও ব্র‍্যান্ডিং(Branding) করার সিদ্ধান্তে রেল। জানা যাচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের আগে বসবে কোনও কর্পোরেট সংস্থার নাম। থাকবে তাদের কিয়স্ক। এই ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক, বিমা সংস্থা, হেলথ কেয়ার সংস্থাকে নামের স্বত্বাধিকার দিতে চায় রেল। এছাড়াও নামের স্বত্বাধিকার দেওয়া হবে এসপ্ল্যানেড, সেন্ট্রাল পার্ক,দমদম, নোয়াপাড়া ও সল্টলেক স্টেডিয়ামকে।এই নিয়ে টেন্ডারও প্রকাশিত হয়েছে।

সংস্থার নাম চূড়ান্ত হলে শিয়ালদহ নামের সঙ্গে যুক্ত হবে সেই সংস্থার নাম। যেখানেই শিয়ালদহ নাম লেখা থাকবে, সেখানেই ব্যবহৃত হবে সংস্থার নাম। ব্যবহার করা যাবে সংস্থার লোগোও। প্রতিটি দরজায় থাকবে নাম ও লোগো। এমনকি স্টেশন এলাকার মধ্যেই ১৫০০ বর্গফুট এলাকা সংশ্লিষ্ট সংস্থা নিজেদের বিপণনের জন্য ব্যবহার করতে পারবে। রাখতে পারবে কিয়স্ক ও অন্যান্য ব্র্যান্ডিংয়ের সামগ্রী।

চলতি বছরের ২৫ মার্চ কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেয়ে গিয়েছিল তাও শিয়ালদহ স্টেশন চালু করা যায়নি। নিয়মানুযায়ী, অনুমতি পাওয়ার তিনমাসের মধ্যে চালু করতেই হবে শিয়ালদহ মেট্রো। তবে তার আগেই এই গুরুত্বপূর্ণ কাজ সেরে নিতে চায় কলকাতা মেট্রো।

আরও পড়ুন- কলকাতাবাসীর জন্য সুখবর ! মেট্রো থেকে নেমেই ভিক্টোরিয়া দর্শন

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...