Wednesday, June 24, 2026

SSC-র বিতর্কের মধ্যেই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তালিকায় নাম পরেশ-কন্যার!

Date:

Share post:

SSC-র বিতর্কের মধ্যেই এবার কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ (Interview) তালিকায় পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari) নাম। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের জন্য ২৬ এপ্রিল কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) তরফে রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিভাগের ইন্টারভিউ ছিল। সেখানে রেজিস্ট্রেশন নম্বর ২০১০৩৩১০-এ তালিকায় নাম ছিল অঙ্কিতার। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, অঙ্কিতা যোগ্য বলেই তাঁকে ডাকা হয়েছিল। নামের ক্রমানুযায়ী তাঁর সময়মতোই ডাকা হয়েছে। আর এমন কোনও নির্দেশ নেই, যে অঙ্কিতাকে কোনও ইন্টাভিউতে ডাকা যাবে না। মেধা তালিকায় থাকলে কেন ডাকা হবে না? উল্টে প্রশ্ন তুলেছে কমিশন।

আইনি দিক দিয়েও ওই পদে আবেদন করার মধ্যে অঙ্কিতার দিক থেকে কোনও বাধা নেই। কারণ, নিয়মানুয়ী স্কুল শিক্ষিকতা করা কালীন যোগ্য প্রার্থী কলেজে চাকরির জন্য আবেদন করতে পারেন। ফলে অঙ্কিতার স্কুলে নিয়োগ নিয়ে যতই বিতর্ক থাকুক অন্যত্র চাকরির আবেদন করতে তাঁর কোনও বাধা নেই। আর অঙ্কিতা মেধাবী ছাত্রী। তিনি নিজের যোগ্যতাতেই কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় এই ইন্টাভিউতে ডাক পেতে পারেন। তবে, অঙ্কিতা শেষ পর্যন্ত ইন্টারভিউ দিয়েছিলেন কি না তা স্পষ্ট নয়।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...