Friday, June 26, 2026

মহিলা কর্মসংস্থানে শীর্ষে বাংলা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সভা মহিলা তৃণমূল কংগ্রেসের

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিকে পিছনে ফেলে দেশের মধ্যে মহিলাদের কর্মসংস্থানে শীর্ষে উঠে এসেছে বাংলা। এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকারই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মহিলাদের প্রথম সারিতে উঠে আসাকে অন্যরকম ভাবে উদযাপন করল মহিলা তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানালেন দলের মহিলা নেত্রী ও কাউন্সিলররা। শুক্রবার ডোরিনা ক্রসিং এ হল সভা, মিছিল। উড়ল রঙিন বেলুন। নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya), সাংসদ মালা রায় (Mala Roy), শ্রেয়া পান্ডে(Shreya Pandey) সহ অন্যান্যরা।

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন। সংসদে দলের মহিলা সাংসদদের উপস্থিতির হার ৫০শতাংশ। একইরকম ভাবে মন্ত্রিসভায়, দলীয় সংগঠনে, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে মহিলাদের উপস্তিতির হার চোখে পড়ার মতো। অন্যান্য রাজনৈতিক দল এক্ষেত্রে পিছনের সারিতে রয়েছে। ফলে সারা দেশের মধ্যে বাংলা মহিলাদের কর্মসংস্থানের নিরিখে এক নম্বর জায়গায় উঠে আসবে এটাই হওয়ার ছিল, বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, গত ৫ বছরে যেখানে সারা দেশে ১ কোটি ২৫ লক্ষ কর্মসংস্থান হয়েছে, সেখানে শুধু পশ্চিমবঙ্গে ১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। একইরকম ভাবে, গত চার মাসে গোটা দেশে ২৫ লক্ষ লোকের চাকরি গিয়েছে কিন্তু বাংলায় ৫০ হাজার লোকের চাকরি হয়েছে নতুন করে। এর সঙ্গে রয়েছে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার সহ একাধিক সরকারি পরিষেবা। ফলে বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিন ডোরিনা ক্রসিং এ সমাবেশ – বক্তৃতা – স্লোগানের পর সকলে ডোরিনা ক্রসিং মূল জায়গায় মিছিল করে গিয়ে উদযাপনের স্মারক হিসেবে প্রচুর রঙিন বেলুন ওড়ানো হয়। মুখ্যমন্ত্রীকে প্রণাম জানিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে গলা মেলান দলের মহিলা কর্মী- সমর্থকরা।

আরও পড়ুন- আয় বহির্ভূত বিপুল সম্পত্তির মালিক, ৪ বছরের জেল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌটালার

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...