Saturday, June 20, 2026

রাত পোহালেই শিল্পতালুক হলদিয়ায় শ্রমিক স্বার্থে অভিষেকের সমাবেশ

Date:

Share post:

রাত পোহালেই শিল্পতালুক হলদিয়ার রানীচকের সংহতি ময়দানে ঐতিহাসিক শ্রমিক সমাবেশ করতে চলেছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। তমলুক-কাঁথি INTTUC সাংগঠনিক জেলা নেতৃত্বের ডাকে এই বৃহত্তর সমাবেশের মূলবক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রমিক সমাবেশ হলেও অভিষেকের এই সভা যে জনসভার রূপ নিতে চলেছে, সেটা শুধু হলদিয়া শিল্পতালুক নয়, গোটা পূর্ব মেদিনীপুর জেলা ঘুরলেই বোঝা যাবে।

জেলা তৃণমূল নেতৃত্ব ও শ্রমিক সংগঠনের দাবি, লক্ষাধিক মানুষের সমাগম হতে চলেছে রানীচকে। কলকাতা থেকে হলদিয়া আসার পথে কোলাঘাট ব্রিজে উঠলেই সেই ছবি স্পষ্ট। হলদিয়া সহ গোটা জেলা জুড়ে তৃণমূলের ফ্ল্যাগ-ফেস্টুন-ব্যানারে মুড়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও অভিষেকের সভাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। অভিষেকের আসার অপেক্ষায় এখন প্রহর গুনছে হলদিয়াবাসী।

আরও পড়ুন- মহিলা কর্মসংস্থানে শীর্ষে বাংলা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সভা মহিলা তৃণমূল কংগ্রেসের

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...