Friday, June 26, 2026

আরিয়ানের বিরুদ্ধে অসত্য অভিযোগ! প্রাক্তন NCB কর্তার বিরুদ্ধে কড়া নির্দেশ

Date:

Share post:

শাহরুখ খানের(Shah Rukh Khan)পুত্র আরিয়ান খানের ( Aryan khan)বিরুদ্ধে অসত্য অভিযোগে তদন্ত চালানোর দায়ে এনসিবি(NCB) কর্তা সমীর ওয়াংখেড়ের( Samir Wankhede)বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে সরকার। আরিয়ান খানের  বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি তাই বেকসুর খালাস(Discharged as Innocent) হয়েছেন তিনি।কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র (Narcotics Control  Bureau)চোখে নির্দোষ আরিয়ান খান।চার্জশিট(Chargesheet) পেশ হওয়ার পরেই  কেন্দ্র সমীরের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিল।

গত বছর ২ অক্টোবর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে মুম্বইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়া থেকেই মাদক-যোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান ও তাঁর সঙ্গীদের। প্রায় এক মাস জেলে থাকতে হয় আরিয়ানকে। তারপর জামিনে ছাড়া পান শাহরুখ-পুত্র। কিন্তু নিয়মিত এনসিবি দফতরের হাজিরা দিতে হত তাঁকে। শুক্রবার পেশ করা চার্জশিটে এনসিবি জানিয়েছে, আরিয়ান বেকসুর।

সংবাদ সূত্রের খবর, এর পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রককে যাতে সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। প্রাথমিক ভাবে এই মাদক-কাণ্ডে সম্পূর্ণ তদন্তের ভার ছিল এনসিবি মুম্বই শাখার উপরে।পরে ওই  তদন্তের দায়িত্ব চলে যায় কেন্দ্র-নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে। কারণ এনসিবি তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। ভুয়ো তদন্ত, তদন্তে প্রভাব বিস্তার ইত্যাদি একাধিক অভিযোগে পদ থেকে সরে দাঁড়াতে হয় সমীরকে। আরিয়ানকে নির্দোষ ঘোষিত হওয়ার পরে সমস্যায় পড়তে চলেছেন প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে।

আরও পড়ুন- রাত পোহালেই শিল্পতালুক হলদিয়ায় শ্রমিক স্বার্থে অভিষেকের সমাবেশ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...