Friday, April 3, 2026

Wriddhiman Saha: রঞ্জিতে বাংলার হয়ে খেলবেন না ঋদ্ধি, জানাল সিএবি

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। রঞ্জিট্রফির ( Ranji Trophy) নক আউট পর্বে বাংলার হয়ে খেলবেন না ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। শুক্রবার সন্ধ্যায় এমনটাই জানিয়ে দিল সিএবি (CAB)। জানা যাচ্ছে ঋদ্ধির বদলে নিয়ে যাওয়া হতে পারে শাকির হাবিব গান্ধীকে। গ্রুপ পর্বে তিনিই ছিলেন বাংলার দ্বিতীয় উইকেটরক্ষক।

এদিন ঋদ্ধি প্রসঙ্গে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বললেন, “সিএবি চেয়েছিল ঋদ্ধিমান বাংলার হয়ে খেলুক। রঞ্জি নক আউটের কঠিন লড়াইয়ে তাঁকে দলে চেয়েছিলাম আমরা। ঋদ্ধিমানকে আমি সেই কথা বলেও ছিলাম। ওঁর না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ঋদ্ধিমান জানিয়ে দিয়েছেন যে তিনি খেলবেন না।”

এদিকে রঞ্জিট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে শুক্রবার রাতে বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন বাংলা দল। শুক্রবার রাতে বেঙ্গালুরু পৌঁছে পরদিন অনুশীলনে নেমে পড়বেন বঙ্গ ক্রিকেটাররা। পরের দিন, অর্থাৎ ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত কর্নাটকের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন অভিমন্যু ঈশ্বরণরা। এরপর দু’দিনের আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তাঁরা। ঝাড়খণ্ডের সঙ্গে বাংলার প্রস্তুতি ম্যাচ শুরু ৬ জুন।

আরও পড়ুন:Asia Cup Hockey: এশিয়া কাপ হকির ‘সুপার ফোর’-এ ভারত

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...