Saturday, April 4, 2026

মৃত ব্যক্তির নামে ভুয়ো ডায়ালিসিসের বিল! কাঠগড়ায় কর্মীদের একাংশের

Date:

Share post:

এক বছর আগে মৃত ব্যক্তির নামে ভুয়ো বিল করে ডায়ালিসিস ইউনিট থেকে গায়েব হচ্ছে টাকা! অভিযোগকে ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি (Jalpaiguri) সদর হাসপাতালে। ভুয়ো বিল করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল হাসপাতালের পিপিপি (PPP) মডেলে থাকা ডায়ালিসিস বিভাগের কর্মীদের একাংশের বিরুদ্ধে। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিক তথা CMOH (1) ডা: জ্যোতিষচন্দ্র দাস (Jyotis Chandra Das)।

জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোরক হোম সংলগ্ন এলাকার বাসিন্দা দলবাহাদুর বিশ্বকর্মা একজন পুলিস আধিকারিক ছিলেন। অবসর নেওয়ার পর কিডনির অসুখ ধরা পরে। প্রায় ২ বছর ধরে জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস করান। ২০২১-এর ২৩ জুন তাঁর মৃত্যু হয়। অভিযোগ, ২০২১-এর জুন মাসের পর থেকে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত মৃত দলবাহাদুর বিশ্বকর্মার নামে ভুয়ো বিল তৈরি হয়েছে। বিষয়টি শুনে হতবাক দলবাহাদুর বিশ্বকর্মার পরিবার। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

CMOH জ্যোতিষচন্দ্র দাস বলেন, এ ধরনের কোনও অভিযোগ জমা পড়েনি। যদি পড়ে তাহলে তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন- আরিয়ানের বিরুদ্ধে অসত্য অভিযোগ! প্রাক্তন NCB কর্তার বিরুদ্ধে কড়া নির্দেশ

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...