Saturday, April 4, 2026

জেলে কোনও কাজই করতে হবে না চৌটালাকে!

Date:

Share post:

৮৭ বছরের ওমপ্রকাশ চৌটালার (Om Prakash Chautala) আর্জি ছিল, বয়সজনিত অসুস্থতার কারণে তাঁকে কম সাজা দেওয়া হোক। কিন্তু আদালত তা শোনেনি। এই মুহূর্তে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নতুন থাকার জায়গা তিহার জেল। তিহারের সবচেয়ে প্রবীণ বন্দি তিনি। ঠিক এই কারণে একাধিক সুবিধা পাচ্ছেন চৌটালা।

উল্লেখ্য, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ৪ বছরের কারাদণ্ড হল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার (Om Prakash Chautala)৷ শুক্রবার দিল্লির বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি ৫০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে ৷ একইসঙ্গে তাঁর ৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, ওমপ্রকাশ চৌটালার আয়ের চেয়েও ১০৩ শতাংশ বেশি সম্পত্তির মালিক হয়েছেন তিনি। পরবর্তী সময়ে তাঁর সম্পত্তির সাপেক্ষে উপযুক্ত প্রমাণও দিতে পারেননি তিনি।

আরও পড়ুন: ED-CBI-এর ভয়ে মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছ, অকৃতজ্ঞ: নাম না করে শুভেন্দুকে ধুয়ে দিলেন অভিষেক

তিহার জেলে কী সুবিধা পাবেন চৌটালা?

* অন্য সত্তরোর্ধ্ব বন্দিদের মতো চৌটালাও পাবেন আলাদা বিছানা।

* কোনো কাজই করতে হবে না তাঁকে।

* নিজের জামাকাপড়ও তাঁকে কাচতে হবে না।

* তাঁর দৈনন্দিন কাজগুলি করে দেবেন অন্য বন্দিরা।

* নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হবে তাঁর।

এক জেল আধিকারিকের বলেন, ” বর্ষীয়ান বন্দিদের ক্ষেত্রে অন্য বন্দিদের দেখভালের দায়িত্ব দেওয়া হয় তাঁর। যে বন্দিদের ভালো আচরণ তাঁদেরকেই দায়িত্ব দেওয়া হয়।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...