Friday, April 3, 2026

Uttarakhand: অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী ধামী

Date:

Share post:

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি(uniform civil code) লাগু করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন উত্তরাখণ্ডের(Uttrakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী(Pushkar Singh Dhami)। দ্রুত এই নীতি কার্যকরের লক্ষ্যে সমস্ত রকম আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গড়া হল সরকারের তরফে।

উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ধামী। সেইমতো নির্বাচনে জয়ের পর এবার প্রতিশ্রুতি কার্যকর করতে ময়দানে নামলেন তিনি। উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, সব ধর্মের মানুষের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত একই আইন প্রচলনের রূপরেখা তৈরি করবে সদ্য গঠিত ওই কমিটি। রঞ্জনা দেশাইয়ের পাশাপাশি এই কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, সমাজকর্মী মনু গৌড়, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিং এবং দুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরেখা ডাঙ্গওয়াল।

আরও পড়ুন:কয়লা সঙ্কট আরও গুরুতর হতে চলেছে আগামী কয়েক মাসে, প্রকাশ্যে রিপোর্ট

নয়া এই বিধি লাগু করতে সরকারের তরফে তৈরি করা এই কমিটির কথা জানিয়ে এদিন ফেসবুকে একটি পোস্ট করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। যেখানে তিনি লেখেন, “এই সিদ্ধান্ত দেবভূমির (উত্তরাখণ্ড) সংস্কৃতি রক্ষা করবে এবং সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সাম্য আনবে।” তবে উত্তরাখণ্ডের বিজেপি সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বিরোধীদের তরফে। এই গোটা পদক্ষেপকে ‘ভোটব্যাঙ্কের রাজনীতি’ বলে তোপ দেগেছে কংগ্রেস।




Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...