Monday, April 13, 2026

নজর ঘোরাতে আচার্য বদল: সরব ধনকড়, ‘অবান্তর মন্তব্য’, পাল্টা সৌগত

Date:

Share post:

শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনা থেকে সংবাদমাধ্যমের নজর ঘোরানোর জন্য আচার্য বদল ইস্যুকে সামনে আনা হচ্ছে। রবিবার শিলিগুড়ি শহরে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল(Govornor) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। যদিও পাল্টা রাজ্যপালের এই মন্তব্যকে সম্পূর্ণরূপে ‘অবান্তর ও অপ্রাসঙ্গিক’ বলে অভিযোগ তুললেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Sougata Roy)।

এদিন শিলিগুড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জগদীপ ধনকড় বলেন, “বিশ্ববিদ্যালয়ের আচার্য বদলের ইস্যুটি এমন একটি সময় আনা হল যখন রাজ্যে এসএসসি দুর্নীতি নিয়ে আলোচনা চলছে। আসলে সাংবাদমাধ্যেমের নজর ঘুরিয়ে দিতে কৌশলগত ভাবে এই সময় ইস্যুটিকে সামনে আনা হয়েছে।” রাজ্য শিক্ষা পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে ধনকড় আরও বলেন, দুর্নীতির বেলুনটা ক্রমশ বড় হচ্ছে। স্বজনপোষণ হচ্ছে। কোনও বাছাই ছাড়াই নিয়োগ করা হয়েছে। রাজ্যপালের ভূমিকা খর্ব করা হচ্ছে। এই দুর্নীতির ফলে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।

আরও পড়ুন:Rajasthan Royals: শেন ওয়ার্নের জন‍্য ট্রফি জিততে চাই, বললেন রাজস্থান অধিনায়ক

যদিও রাজ্যপালের বক্তব্যের পাল্টা তোপ দেগে ওই মন্তব্যকে অবান্তর ও অপ্রাসঙ্গিক বলে তোপ দাগেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “রাজ্যপালের ভূমিকা উচ্চাশিক্ষায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফাইলের পর ফাইল সই না করে তিনি আটকে রেখেছেন।” উল্লেখ্য, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যপাল আর বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য থাকবেন না, এই দায়িত্বে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও সরানো হচ্ছে রাজ্যপালকে। এই ঘটনাতেই ক্ষুব্ধ ধনকড়। কার্যত সংঘাতের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, “বিল আগে আসুক। রাজ্যপাল কি বিলে সই করবেন? রাজ্যপাল সই না করলে কি বিলটি অর্ডিন্যান্স হবে?”




Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...