Wednesday, June 24, 2026

লাদাখে বাস দুর্ঘটনায় শহিদ জওয়ানের কফিনবন্দি দেহ পৌঁছল খড়গপুরে

Date:

Share post:

খড়গপুরের নিজের বাড়িতে পৌঁছল লাদাখে বাস দুর্ঘটনায় মৃত সেনা জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার দেহ। রবিবার সকালেই কলকাতা বিমানবন্দরে প্রথমে তাঁর দেহ পৌঁছয়। বিমানবন্দর চত্বরে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। তারপর তাঁর কফিনবন্দি দেহ রওনা হয় খড়গপুরের চাঁচলের উদ্দেশে। বাড়ির সামনে তাঁর দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম।


আরও পড়ুন:সন্ধে সাতটার পর আর কাজ করতে পারবেন না মহিলারা! যোগী রাজ্যের নয়া নির্দেশ নিয়ে বিতর্ক


গত মাসে বাবা, মা, স্ত্রী ও ১১ মাসের কন্যা সন্তানকে দেখতে ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি৷ ছুটি কাটিয়ে গত ২৭ এপ্রিল বাপ্পাদিত্য ক্যাম্পে ফিরে যান। প্রথমে তাঁকে গুজরাতে পাঠানো হয়। সেখান থেকে পোস্টিং হয় সিয়াচেনে। কিন্তু সিয়াচেন আর যাওয়া হয়নি।  শুক্রবার লাদাখের তুরতুক সেক্টরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সাত জওয়ানের৷ নিহতদের মধ্যে ছিলেন বাপ্পাদিত্য খুটিয়াও। তাঁর মৃত্যুর খবর পেতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।




ছেলের মৃত্যুতে গভীর শোকাহত বাবা-মাও। বাপ্পাদিত্যর মা কান্নায় ভেঙে পড়ে জানালেন, আগামী ডিসেম্বরে তাঁর বাড়ি ফেরার কথা ছিল।কিন্তু আর ফেরা হল না। বাপ্পাদিত্যর বাবা জানিয়েছেন, সেনাবাহিনীতে কাজ করার অদম্য ইচ্ছা ছিল বাপ্পার৷ ২০০৯ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে দু’বার সিলেক্ট হয়েছিলেন তিনি৷ কিন্তু মায়ের কথা ভেবে তখন যোগ দেননি৷ তবে, তৃতীয়বার-ও সুযোগ হারাতে চাননি বাপ্পা৷ একপ্রকার জোর করেই তিনি যোগদান দেন সেনাবাহিনীতে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...