Wednesday, June 24, 2026

শিয়ালদহে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

Date:

Share post:

শিয়ালদহের  অ্যান্টনিবাগান লেনে রবিবার সকালে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে  শিয়ালদহের অ্যান্টনিবাগান লেন ও বুদ্ধ ওস্তাগর লেনের সংযোগস্থলে। তবে বাড়িতে সেই সময় কেউ না থাকায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।  জানা গিয়েছে এদিন  সকাল প্রায় সাড়ে  ৮টা নাগাদ  পুরনো বাড়িটির দোতলার বারান্দার একাংশ ভেঙে পড়ে।  দেওয়ালের একাংশ ধসে পড়ে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িটি সাধারণত ফাঁকাই থাকে।  ওই বাড়ির বাসিন্দারা মালদহে থাকেন। বাড়ির একতলায়  একটি দিকান আছে। সেটিও বন্ধ ছিল।  আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। বাড়ির বাসিন্দাদের খবর দেওয়া হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...