Tuesday, February 24, 2026

বিজেপিতে তৃণমূলের মতো কর্মী নেই, আমরা দরজা খুলে দিলে দলটা উঠে যাবে: অভিষেক

Date:

Share post:

বিজেপির কাছে টাকা-এজেন্সি থাকতে পারে, কিন্তু তৃণমূলের (TMC) মতো কর্মী নেই। কর্মীরাই তৃণমূলের সম্পদ। সোমবার, শ্যামনগরে দলীয় সভা থেকে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) গিয়েছিলেন, তাঁরা বুঝছেন বিজেপিকে নিয়ে আসা আর খাল কেটে কুমীর আনা এক। তৃণমূল দরজা খুললে বিজেপি দলটা উঠে যাবে- এদিন ফের জানান অভিষেক। তিনি বলেন, ”বিজেপির কাছে এত টাকা, এজেন্সি আছে, কিন্তু তৃণমূলের মতো কর্মী নেই। যে দল ভেবেছিল ব্যারাকপুরকে অশান্ত করবে, তারা এখন চূর্ণ-বিচূর্ণ। আজ বিজেপি ছেড়ে একে একে তৃণমূলে আসছেন। কর্মীরাই তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। যারা ভাবে এ এক নম্বর ও ২ নম্বর- তাঁদের বলি তৃণমূলে এক নম্বর মমতা, দলের কর্মীরা ২ নম্বর।”

গত লোকসভা নির্বাচনে বারাকপুর গিয়েছিল বিজেপির দখলে। কিন্তু বিধানসভা ভোটে আবার ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। অভিষেক বলেন, যে দল ভেবেছিল বারাকপুরকে অশান্ত করবে, তারাই চূর্ণ-বিচূর্ণ। বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। শ্যামনগরে দলীয় সভা থেকে তার জন্য কৃতজ্ঞতা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, আজ তৃণমূল শুধু বাংলায় সীমাবদ্ধ নয়, রাজ্যে রাজ্যে ছড়িয়ে গিয়েছে। গত বছর বিধানসভা ভোটের আগে ক্ষমতা দখলের যে ফানুস উড়িয়েছিল বিজেপি, ফল প্রকাশের পরেই তা চুপসে যায়। অভিষেক বলেন, অনেকেই তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে আছেন। তৃণমূল দরজা খুললেই বিজেপি উঠে যাবে।

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধেও এদিন তীব্র আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ভারতে ১০০টি জুটমিলের মধ্যে অধিকাংশই বাংলায়। কিন্তু সেই পাটশিল্পের উন্নয়নে কোনও কাজ করেনি কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রে ক্ষমতায় আসারা আগে বিজেপি বলেছিল আচ্ছে দিন আসবে, কিচ্ছু হয়নি, উল্টে পেট্রোপণ্যের আকাশ ছোঁয়া দাম বেড়েছে। “আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করিনি।“ কাশ্মীর থেকে কন্যাকুমারী সবাই তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের দিকে, তৃণমূল কংসগ্রেসের দিক।

অভিষেক অভিযোগ করেন, বিজেপি সবাইকে ইডি-সিবিআই ডেকে আটকে রেখেছে। ”আমার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারলে করো। সবার বিরুদ্ধে ইডি-সিবিআই লাগিয়ে চমকানোর চেষ্টা করছে।” বাংলায় হেরে দুবার পেট্রোপণ্যের দাম সামন্য কমিয়েছে বিজেপি। এদের দিল্লি ছাড়া করা আহ্বান জানান অভিশেক। একই সঙ্গে দলের কর্মী-সমর্থকদের পাশে থাকার আশ্বাস দেন অভিষেক।

আরও পড়ুন:বেড়াতে গিয়ে নিখোঁজ দুই, বিধায়কের উদ্যোগে খোঁজ শুরু

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...