Monday, June 8, 2026

‘পশ্চিমবঙ্গ ফাইলস’! বাংলা বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

এবার রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে বাংলা সম্পর্কেই অবমাননাকর অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। বিজেপির (BJP) একসভায় তিনি বলেন, কাশ্মীর ফাইলসের (The Kashmir Files) মতো ভবিষ্যতে তৈরি হবে ‘পশ্চিমবঙ্গ ফাইলস’। সুভাষ সরকারের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছে তৃণমূল (TMC)।

রবিবার, বাঁকুড়ার লাগোয়া পুয়াবাগান এলাকায় একটি সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ। সেখানেই তৃণমূলকে নিশানা করেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও অভিযোগের আঙুল তোলেন। বিজেপির যখন ঘর ভাঙছে তখন দলের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেন, “যেমন কাশ্মীর ফাইলস হয়েছে, তেমনই পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে।” সুভাষের মতে, ইতিহাস কখনও চাপা থাকে না। তা একদিন প্রকাশ্যে আসবেই।

বিজেপি মন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিজেপি পিএম কেয়ারের নামে নিজেদের কেয়ার করছে, আগে সেটা দেখুন উনি”। খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, “বাংলায় এমন কিছুই ঘটেনি যার জন্য পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সেই কারণেই এই ধরণের মন্তব্য করছেন।” তবে, শুধু তৃণমূল নয়, বাংলার প্রতি এই ধরনের অবমাননাকর মন্তব্যের নিন্দা করেছে সবমহল।

আরও পড়ুন- জনজোয়ার: আহত মহিলা সমর্থকের শুশ্রুষার ব্যবস্থা করলেন অভিষেক, মেগা জনসভায় আবেগে ভাসল শ্যামনগর

Related articles

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...