Tuesday, March 17, 2026

Beleghata: কলকাতার বুকে আক্রান্ত ব্যবসায়ী, রাস্তা থেকে তুলে নিয়ে মারধর 

Date:

Share post:

চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এখনও পর্যন্ত ঘটনাটা ভুলতে পারছেন না বেলেঘাটার(Beleghata) ব্যবসায়ী অনির্বাণ সাহা (Anirban Saha), বয়স ৪৪। খাস কলকাতার বুকে প্রকট হচ্ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য? তদন্তে বেলেঘাটা থানার পুলিশ।

বেলেঘাটা রোডে একটি প্লাইউডের দোকান রয়েছে ব্যবসায়ী (Businessman) অনির্বাণ সাহার। বেশ কিছুদিন ধরেই হুমকি ফোন পাচ্ছিলেন। প্রথমদিকে আমল না দিলেও পরবর্তীতে প্রাণনাশের হুমকি আসে। সোমবার দুপুরে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করছেন তাঁর পরিবার। অনির্বাণকে গুরুতর জখম করে বেলেঘাটা এলাকারই একটি  নার্সিংহোমের সামনে নামিয়ে দিয়ে যায় দুষ্কৃতীরা।এই মুহূর্তে চিকিৎসাধীন অনির্বাণ,  তার হাত, পা এমনকি বুকের পাঁজর পর্যন্ত ভেঙে গেছে। তিনি অভিযোগ করছেন বাঁশ, রড দিয়ে তাঁকে বিবস্ত্র অবস্থায় মারা হয় । শুধু তাই নয় হাতে আগ্নেয়াস্ত্র ধরিয়ে ছবিও তোলা হয় বলে অভিযোগ অনির্বাণের পরিবারের।

আক্রান্ত ব্যবসায়ী বলছেন, দোকানের কাজ করাবেন বলে একজন কন্ট্রাক্টারকে বরাত দেন। তারপর থেকেই বেশ কিছু হুমকি ফোন পান তিনি। কিছু বুঝতে পারার আগেই সোমবার ঘটে যায় এই ঘটনা ।  অনির্বাণ ইতিমধ্যেই বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঠিক কী কারণে এই দুষ্কৃতী হামলা ? কারা কারা জড়িত আছে ঘটনার সঙ্গে ? ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।



spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...