Friday, May 22, 2026

রাষ্ট্রপতি ভবনে ঈগল রহস্য!পাখির গলায় স্যাটেলাইট ট্র্যাকিং যন্ত্র , কেন! 

Date:

Share post:

সোমবার হঠাৎ করেই রাষ্ট্রপতি ভবনে চাঞ্চল্য। প্রেসিডেন্ট গার্ডেনে(president’s garden) উড়ে এসেছে এক ঈগল(eagle)। হইচই পড়ে যায় মুহূর্তের মধ্যে। ঈগলের গলায় বাঁধা স্যাটেলাইট যন্ত্র(satellite system)। দানা বাঁধে রহস্য !

শনিবার বিকেল পৌনে পাঁচটা। হঠাৎ হইচই পড়ে যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে(Presidential Palace)। রাষ্ট্রপতি ভবনের কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা হঠাৎ এক ঈগল পাখিকে বাগানের মধ্যে পড়ে থাকতে দেখেন। সোমবার সকাল থেকেই দিল্লির (Delhi) আবহাওয়া ছিল অন্যরকম। তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, ঝড়ের তাণ্ডবে অনেক জায়গায় গাছ উপড়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়, হয়তো পথ ভুল করে ঈগল পাখি প্রেসিডেন্টের বাগানের মধ্যে ঢুকে পড়েছিল। কিন্তু হঠাৎ কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দেখতে পান ঈগলের গলায় একটি কলার বাঁধা আছে। আর তাতে রয়েছে একটি স্যাটেলাইট ট্র্যাকিং যন্ত্র (satellite tracking machine)। তড়িঘড়ি দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল (Delhi police special cell) এবং গোয়েন্দা দফতরকে খবর দেওয়া হয় ৷

এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ঠিক কী উদ্দেশ্যে পাখিটি এসেছে? কেউ তাকে পাঠিয়েছে কিনা, নানা রকমের প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। যদিও আসল রহস্য উন্মোচিত হয় কিছুক্ষণের মধ্যেই। জানা যায় এই ঈগলের গলায় কলার পরানো হয়েছিল তার গতিবিধি, আচরণ সবটা জানার জন্য আর এই কাজটির নেপথ্যে ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ দল।তাঁরা ঈগলের গলায় ওই যন্ত্রের ব্যাপারটি নিশ্চিত করেন ৷ তারপরই ঈগল রহস্যের সমাধান হয়।



Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...