Friday, June 26, 2026

৩ জুন কামারকুন্ডু রেলওয়ে উড়ালপুলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে জুনের ৩ তারিখে কামারকুন্ডু রেলওয়ে উড়ালপুলের উব্দোধনে থাকবেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সিঙ্গুরের বাজেমেলিয়া হাসপাতাল ধার পরিদর্শন করে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। সেখানে হাজির ছিলেন জেলাশাসক দীপাপ্রিয়া পি,সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না।

প্রশাসন সূত্রে খবর মুখ্যমন্ত্রী বাজেমেলিয়া থেকেই রিমোটের মাধ্যমে কামারকুন্ডু রেলওয়ে উড়ালপুলের উব্দোধন করবেন। সরকারি কর্মসূচি পালনের পর বাজেমেলিয়া গ্রামে সদ্য তৈরী হওয়া সন্তোষী মায়ের মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে মুখ্যমন্ত্রী ওই দিন কোন সময়ে আসবেন সেই বিষয়ে জেলা প্রশাসন কোন তথ্য দিতে পারেনি। তবে দুর্ঘটনা রোধ ও যাতায়াত ব্যবস্থায় গতি আনতে কামারকুন্ডু স্টেশনের ২২ নম্বর গেট বরাবর সাবওয়ে নির্মানের কাজ শুরু হয়েছে। লেভেল ক্রসিং সম্পূর্ণ ভাবে বন্ধ করে বিকল্প একটি পাঁচ ফুটের রাস্তা থাকবে। ওই রাস্তা দিয়ে লোকজন পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে যাতায়াত করতে পারবে। গাড়ি চলাচলের জন্য কামারকুন্ডুর রেলওয়ে উড়ালপুল খুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এ বিষয়ে রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না বলেন,গোটা জেলা উপকৃত হবে। যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে। আন্ডারপাশ তৈরি হলে সিঙ্গুর,কামারকুন্ডু সহ ১৫ থেকে ২০ টা গ্রামের মানুষ উপকৃত হবে।

আরও পড়ুন- রাষ্ট্রপতি ভবনে ঈগল রহস্য!পাখির গলায় স্যাটেলাইট ট্র্যাকিং যন্ত্র , কেন! 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...