Thursday, April 9, 2026

হতে পারে ঝড়-বৃষ্টি, বিকেলের অপেক্ষায় চাতকপাখি বঙ্গবাসী

Date:

Share post:

কালবৈশাখীর (Kalbaishakhi)দেখা মিলেছে বেশ কয়েকবার কিন্তু গরম কমার কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছিলনা। গত কয়েকদিন ধরে হাঁসফাঁস অবস্থা কলকাতার(Kolkata)। বৃষ্টি নেই ছিটেফোঁটা তাপমাত্রার(Temperature) পারদ যত না তার চেয়ে বেশি কষ্টকর আদ্রতা। ঘাম শুকোচ্ছেনা গায়ের।

এমন পরিস্থিতিতে শহরবাসীকে পুরোপুরি না হলেও কিছুটা ইতিবাচক খবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।  বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাস রয়েছে।কিন্তু  গরম কমবে না এতটুকু। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরো বাড়বে বলেই জানাল তাঁরা।

আবহাওয়া দফতর সূত্রের খবর মঙ্গলবার কলকাতায় (Kolkata) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কিন্তু বিকেল যত গড়াবে বাতাসে আর্দ্রতাও বাড়বে। বিকেলের দিকে হালকা ঝড়- বৃষ্টি হতে পারে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহবিদরা জানাচ্ছেন, আপাতত ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত। যেটি উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের (North Bengal) উপর দিয়ে গিয়েছে। তার জেরেই হচ্ছে বৃষ্টি।




Related articles

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...