Thursday, April 9, 2026

Rohan Bopanna: ফরাসি ওপেনের সেমিফাইনালে রোহান বোপান্না

Date:

Share post:

ফরাসি ওপেনে (French Open) দুরন্ত পারফরম্যান্স ভারতীয় টেনিস তারকা রোহান বোপান্নার (Rohan Bopanna)। ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন তিনি। পুরুষদের ডাবলসে মাতওয়ে মিডলকুপের সঙ্গে জুটি বেঁধে সোমবার কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন লয়েড গ্লাসপুল এবং হ্যারি হেলিওভারাকে। ম্যাচের ফল বোপান্নাদের পক্ষে ৪-৬, ৬-৪, ৭-৬ (৩)।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দুরন্ত শুরু করেন বোপান্ন-মাতওয় জুটি। ১২৪ মিনিটের লড়াইয়ে নেটের সামনে বোপান্না ছিলেন অপ্রতিরোধ্য। বিপক্ষের একের পর এক ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডের সমুচিত জবাব দিয়েছেন তিনি। বোপান্না এবং মিডলকুপের অভিজ্ঞতার সামনেই হার মানতে হয় গ্লাসপুল এবং হেলিওভারাকে।

সাত বছর আগে পুরুষ ডাবলসে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন বোপান্না। সঙ্গী ছিলেন ফ্লোরিন মার্জিয়া। ২০১৫ সালের পর ফের একবার পুরুষ ডাবলসের সেমিফাইনালে ভারতীয় টেনিস খেলোয়াড়।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...