Friday, June 26, 2026

আলবিদা KK: গ্যান স্যালুটে শেষবিদায় প্রয়াত সঙ্গীতশিল্পীকে

Date:

Share post:

চোখের জলে আর গান স্যালুটে শেষবিদায় প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথকে। প্রথমে KK-কে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর ফিরহাদ হাকিম (Firad Hakim)-সহ অনেকে শ্রদ্ধা জানান। গায়কের কফিনবন্দি দেহে মালা দেন তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণা ও পুত্র নকুল। উপস্থিত ছিলেন তাঁর মেয়েও। শ্রদ্ধাজ্ঞাপনের পরে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানোনে হয় শিল্পীকে।

খুব অল্প সময়ের মধ্যেই শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়। বাঁকুড়া থেকে ফিরে মুখ্যমন্ত্রী জানান, কেকের মরদেহ এসএসকেএম থেকে রবীন্দ্র সদনেই আনা হবে। বিমানবন্দরে (Airport) এই ঘোষণার পরে নিজেই রবীন্দ্র সদনে পৌঁছে ব্যবস্থা দেখেন মমতা। শিল্পীর জন্য রাখা ছবিতে নিজেই ফুল দিয়ে সাজিয়ে দেন। উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়-সহ অনেকে। KK-র দেহ রবীন্দ্র সদনে আনা হলে জ্যোতি কৃষ্ণাকে সান্ত্বনা দেন মুখ্যমন্ত্রী। তাঁর হাত ধরেই কান্নায় ভেঙে পড়েন কেকে-র স্ত্রী।

রবীন্দ্রসদন থেকে কফিনবন্দি দেহ রওনা হয় বিমানবন্দরের পথে। ৫টা ১৫-র বিমানে দেহ নিয়ে যাওয়া হবে মুম্বই। শেষবারের মতো মহানগরের রাজপথ চোখের জলে ভিজিয়ে বিদায় নিলেন KK। এই পল সবার ইয়াদ থাকবে। আলবিদা KK।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...