Monday, April 6, 2026

শিল্পবান্ধব পরিবেশের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেতে চলেছে বাংলা

Date:

Share post:

বাংলার পরিবেশ শিল্পবান্ধব। শিল্প গড়ে তোলার পক্ষে একশো শতাংশ সহায়ক পরিবেশ রয়েছে বাংলায়। তাই  শিল্প বান্ধব পরিবেশের জন্য  বাংলা স্কচ  পুরস্কার পেতে চলেছে। আগামী ১৮ জুন এই পুরস্কার তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শিল্পক্ষেত্রে শুধু ভারত নয় বিশ্বে সেরা হিসাবে তুলে ধরতে চান। সেই লক্ষ্যপূরণের জন্য বাংলার মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টাও করে চলেছেন।  আর  ঠিক সেই আবহেই স্কচ পুরস্কার পাওয়ার ঘোষণা শিল্পক্ষেত্রে বাংলার অগ্রগতিকে আরো ত্বরান্বিত করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। জানা গিয়েছে বাংলার সরকার অন্তত ১০০টি অনলাইন পরিষেবা সফলভাবে পরিচালনা করছে।  এ ছাড়াও আরো বহু প্রকল্প সাফল্যের  সঙ্গে শুরু হতে চলেছে।  সেদিক থেকে বিবেচনা করেই বাংলাকে স্কচ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...