Friday, June 26, 2026

নতুন যাত্রা শুরু করছি: বিজ্ঞাপনী চমক! সৌরভের পোস্ট ঘিরে জল্পনা

Date:

Share post:

বিসিসিআই(BCCI) পদ থেকে ইস্তফা দিতে চলেছেন জাতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)? মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সেই জল্পনাই উস্কে দিলেন ক্রিকেটের মহারাজ। পাশাপাশি জানালেন দীর্ঘ ৩০ বছর ক্রিকেট জীবনকে বিদায় জানিয়ে মানুষের জন্য কিছু করতে চান তিনি। সৌরভের এহেন টুইটের পরই জল্পনা বাড়তে শুরু করেছে তবে কি এবার বিসিসিআই পদ থেকে ইস্তফা দিয়ে পুরোপুরি রাজনীতির ময়দানে নামতে চলেছেন ‘দাদা’। যদিও সুত্রের খবর, এই গোটা বিষয়টিই একটি বিজ্ঞাপনী চমক।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সৌরভ। যেখানে তিনি লেখেন, “সেই ১৯৯২ সাল থেকে আজ ২০২২ আমার ক্রিকেট সফর ৩০ বছর পার করল। ক্রিকেট আমায় অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট আমায় মানুষের সমর্থন ও ভালোবাসা দিয়েছে। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এই সফরে আমার সঙ্গি ছিলেন, সমর্থন করেছেন, এবং যাদের সাহায্যে আমি আজ এই জায়গায় পৌঁছেছি। এখন আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি যা মানুষের উপকারে আসে। আমার এই নতুন যাত্রায় আপনাদের সকলের সমর্থন আমি আশা করি।” সৌরভের এই টুইটের পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে এবার হয়ত তিনি বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। পাশাপাশি জল্পনা বাড়তে থাকে, রাজ্যসভাতে প্রার্থী হতে পারেন তিনি। তবে সুত্রের খবর, সৌরভের বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা সংক্রান্ত কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই গোটা বিসয়টিই একটি বিজ্ঞাপনী চমক। বিসিসিআইয়ের সহসভাপতি জয় সাহা একটি টুইট করে জানান, সৌরভ বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে ইস্তফা দেননি।




Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...