Thursday, June 25, 2026

Kerala: চক ডাস্টার অতীত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা এখন ঝাড়ুদার

Date:

Share post:

কিছুদিন আগে পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা শিখিয়ে বড় করে তোলাই ছিল একমাত্র লক্ষ্য। মাত্র আড়াই মাসে বদলে গেছে পুরো ছবিটা। ৫৪ বছরের শিক্ষিকার (Teacher) জীবনে চক -ডাষ্টার -ব্ল্যাকবোর্ড (Blackboard)এখন অতীত। এইসব সরে গিয়ে তার হাতে জায়গা করে নিয়েছে ঝাড়ু (Broom stick)।

কেরলের তিরুঅনন্তপুরমের (Thruvananthapuram) বাসিন্দা উষা কুমারী(Usha Kumari), পেশায় তিনি শিক্ষিকা(teacher)। গত ২৩ বছর ধরে উপজাতি এলাকায় মাল্টি গ্রেড লার্নিং সেন্টারে (MGLC) শিক্ষকতা করেছেন। কিন্তু এসব এখন অতীত। তিনি নিজেকে বলতেই পারেন প্রাক্তন শিক্ষিকা, কারণ শিক্ষার্থীদের লেখা পড়া শেখানোর দায়িত্ব থেকে এখন অনেক দূরে তিনি। আর সেই কারণেই মার্চ মাসের শেষের দিনটি তিনি ভুলতে পারছেন না।৩১ মার্চ ২০২২ – এ উষা সহ আরও ৩৪৪ জন শিক্ষক কাজ হারান। সরকার ওই সেন্টারগুলি বন্ধ করে দিয়েছে। এবার উপায়? বাধ্য হয়েই চাকরি হারানো শিক্ষকদের মধ্যে প্রায় জনা পঞ্চাশ, গত বুধবার থেকেই ঝাড়ু হাতে তুলে নিয়েছেন। শিক্ষক (teacher)থেকে ঝাড়ুদার (sweepers)হয়েছেন, এটাই তাঁদের নতুন পরিচয়। তাঁদের মধ্যে উষা কুমারীও আছেন।

শিক্ষকতার জন্য পেয়েছেন এক ডজনেরও বেশি রাজ্য পুরস্কার পেয়েছেন উষা। তাঁর ঝুলিয়ে জাতীয় পুরস্কারও আছে। কিন্তু চরম সংকটে জীবন কাটছে তাঁর। পেনশনের টাকা পাবেন কি? এই প্রশ্নের উত্তর জানেন না কাজ হারানো শিক্ষিকা। সে রাজ্যের সরকারের কাছে প্রাপ্য টুকু পাওয়ার আবেদন রেখেছেন। তবে সেই আশা আদৌ পূরণ হবে কিনা তাই নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে তাঁর মনে।

আরও পড়ুন:কেকে-র অনুষ্ঠানে একবারের জন্যও বন্ধ করা হয়নি এসি, রিপোর্ট দিল KMDA

 

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...