Thursday, June 25, 2026

কেকে-র অনুষ্ঠানে একবারের জন্যও বন্ধ করা হয়নি এসি, রিপোর্ট দিল KMDA

Date:

Share post:

জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে-র মৃত্যু অনেক বিতর্কের জন্ম দিয়েছে। তুলেছে অনেক প্রশ্ন। কিংবদন্তি শিল্পীর শেষকৃত্যর পরও বিতর্কের পাহাড় তৈরি হয়েছে। এই বিতর্কের অনেকেই জুড়ে রয়েছে দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চ।

মঙ্গলবার গুরুদাস কলেজের ফেস্টে কেকে-র কনসার্ট চলাকালীন ঠিক কী পরিস্থিতি ছিল তা সরেজমিনে জানতে
KMDA-এর পক্ষ থেকে একটি বিশেষ পর্যবেক্ষক কমিটি গড়া হয়েছিল। সেই কমিটির সদস্যরা বুধবার নজরুল মঞ্চের পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর আজ, বৃহস্পতিবার KMDA চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেন সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকরা।

জানা গিয়েছে, নজরুল মঞ্চের পরিস্থিতি প্রসঙ্গে রিপোর্টে জানানো হয়েছে সেখানে ৯০০ টন করে মোট ২৭০০ টনের তিনটি এসি ইউনিট রয়েছে। কেকে-র অনুষ্ঠানের দিন অর্থাৎ মঙ্গলবার তিনটি এসি চলেছে। কোনও এসি একবারের জন্যও বন্ধ করা হয়নি। তবে অনুষ্ঠানের দিন মাঝপথে কিছুটা সময়ের জন্য এসির একটি ইউনিট-এর ঠান্ডা কমিয়ে দেওয়া হয়। কিন্তু ভিড় বাড়তেই ঠান্ডা ফের বাড়িয়ে দেওয়া হয়।

রিপোর্টে আরও বলা হয়েছে, নজরুল মঞ্চের মূল প্রাঙ্গনে প্রবেশের জন্য মোট পাঁচটি গেট রয়েছে। প্রথমে দুটি গেট খোলা হয়েছিল। কিন্তু দর্শক বাড়তেই বাকি গেটগুলিও খুলে
দেওয়া হয়। দর্শকদের ভিড়ের তুলনায় পুলিশের সংখ্যা পর্যাপ্ত ছিল না বলেও উল্লেখ করা হয়েছে KMDA রিপোর্টে।

আরও পড়ুন:বহুবিবাহ নয়, স্ত্রীকে দিতে হবে সম্পত্তির অধিকার: মুসলিমদের বার্তা হিমন্ত বিশ্ব শর্মার

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...