Thursday, June 25, 2026

বহুবিবাহ নয়, স্ত্রীকে দিতে হবে সম্পত্তির অধিকার: মুসলিমদের বার্তা হিমন্ত বিশ্ব শর্মার

Date:

Share post:

স্ত্রীকে সম্পত্তির অর্ধেক ভাগ দিতে হবে। তিন মহিলার পরিবর্তে একজনকেই বিবাহ করা উচিত, পাশাপাশি ইচ্ছামত তালাক দেওয়ার পরিবর্তে তালাক হোক আইন মেনে। রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মানুষদের এমনটাই বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এই তিন ইস্যুতে রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিচার বিবেচনা করার পরামর্শ দিলেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার মনে করে মুসলিম সম্প্রদায়ের মানুষের তিন চারটি বিয়ে করা উচিত নয়। পাশাপাশি ইসলামী নিয়ম মেনে তালাক দেওয়ার পরিবর্তে তাদের উচিত আইন মেনে এটা করার। পাশাপাশি স্ত্রীকে সম্পত্তির অর্ধেক অংশীদার করা হোক। সম্পত্তিতে ছেলে সন্তানের পাশাপাশি সমানাধিকার পাক মেয়ে সন্তানরাও।

যদিও অসমের মুখ্যমন্ত্রী এহেন বার্তায় রীতিমতো ক্ষুব্ধ অসমের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এ প্রসঙ্গে লোকসভার প্রাক্তন সদস্য হান্নান মোল্লা বিশ্ব শর্মা মন্তব্যের তীব্র বিরোধিতা করে জানান, উনি অসমের মুখ্যমন্ত্রী হওয়ার পরিবর্তে পয়গম্বর সাজার চেষ্টা করছেন। পাশাপাশি ওই মাকপা নেতার দাবি, নিজের রাজনৈতিক ফায়দা নিতে উনি মানুষকে ভাগাভাগি করার চেষ্টা চালাচ্ছেন। রাষ্ট্রের হিতার্থে উনি এই মন্তব্য করেননি। যদি সেটাই হয়ে থাকে তবে সরকার আইন নিয়ে আসুক। তা না করে কেবল ভাষণ দিয়ে মানুষের মধ্যে কেন বিভাজন তৈরি করছেন।




Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...