Wednesday, April 8, 2026

কাশ্মীরে ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে খুন করল জঙ্গিরা

Date:

Share post:

কাশ্মীরে ব্যাঙ্কের মধ্যে ঢ়ুকে এক ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে খুন করল জঙ্গিরা। এর আগে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন সরকারি চাকুরে, স্কুল শিক্ষিকা থেকে শুরু করে দোকান কর্মীও। এ নিয়ে কাশ্মীরে গত তিন সপ্তাহে চার জন সংখ্যালঘুকে খুন করল জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার কুলগাম জেলার এলাকুয়াই দেহাতি ব্যাঙ্কের ভিতরে ঢুকে বিজয় কুমার নামে ওই ব্যাঙ্ক ম্যানেজারকে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। একের পর এক গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ওই ম্যানেজারের দেহ। ঘটনাস্থলেই ম্যানেজারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিজয় আদতে রাজস্থানের বাসিন্দা।

এভাবে একের পর এক নিরীহ নাগরিকের মৃত্যুর ঘটনায় রীতিমতো আতঙ্কিত উপত্যকার মানুষজন। কেন্দ্র সরকারের আশ্বাস দেওয়া সত্ত্বেও  প্রাণহানির ঘটনা ঘটে চলায় বাড়ছে ক্ষোভও।

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...