Friday, June 26, 2026

আয় বাড়াতে বিজ্ঞাপনী প্রচারে ভাড়া দেওয়া হবে মেট্রো স্টেশন

Date:

Share post:

বেসরকারিকরণের ঠেলায় ইতিমধ্যেই কলকাতা মেট্রো স্টেশনে (Metro Station) নামের সামনে বসেছে বিভিন্ন কোম্পানির নাম। এবার কার্যত স্টেশন চত্বর ভাড়া দেবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। আয় বাড়াতে স্টেশন চত্বর সিনেমা বা যে কোনও বাণিজ্যিক সংস্থার বাণিজ্যিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। তবে, সোনার পাথর বাটির মতো মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জুড়ে দিয়েছে যাত্রীদের সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে।

বৃহস্পতিবার, কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, এবার থেকে প্রযোজক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, ব্যবসায়ী-সহ কোনও সংস্থা প্রচারের জন্য ব্যবহার করতে পারবে স্টেশন চত্বর। ফিল্ম রিলিজের আগে প্রোমোশন করা যাবে মেট্রো স্টেশনে। কিছুদিন আগে নিজেদের ছবি ‘কিশমিশে’র প্রচারে মেট্রোয় দেখা গিয়েছিল দেব-রুক্মিনীকে। এবার এই দৃশ্য দেখা যাবে প্রায়শই।

পণ্যের প্রচারের জন্যই ব্যবহার করা যাবে মেট্রো স্টেশন চত্বর। পাশাপাশি, প্রচারের প্রয়োজনে মেট্রো স্টেশন চত্বরে ছোট ছোট কিয়স্ক খোলার অনুমতিও দেওয়া হয়েছে। তবে, দমদম মেট্রো স্টেশনে কিয়স্কের অনুমতি মিলবে না। কিয়স্কের জন্য ২০ স্কোয়ার ফুট জায়গা পাওয়া যাবে দৈনিক, সপ্তাহিক অথবা মাসিক চুক্তির ভিত্তিতে। এইভাবে আয় বাড়বে মেট্রোর।

কিন্তু প্রশ্ন হচ্ছে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে কীভাবে যাত্রীদের অসুবিধা না করে চলবে বিজ্ঞাপনী প্রচার। মেট্রো স্টেশনের যেখানে নিরাপত্তা যথেষ্ট কড়াকড়ি সেখানে এই ধরনের প্রচার হলে নজরদারি হবে কীভাবে! যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...