Monday, April 6, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • আজ চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। সকাল ন’টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল দশটার পর থেকেই  ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।
  • চলতি শিক্ষাবর্ষে রাজ্যের পড়ুয়াদের বিএ, বিএসসি, বিকমে ভরতি নেওয়া হবে অনলাইনেই । কেন্দ্রীয় নীতিতে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী ।
  • কল্যাণী AIIMS-এ নিয়োগ দুর্নীতি: বিজেপির ৮ সাংসদ-বিধায়কের বিরুদ্ধে FIR, তদন্তভার নিল CID।
  • নজরুল মঞ্চে ঘটনার জেরে এবার ৭ ও ৮ জুন নেতাজী ইনডোর স্টেডিয়ামে সুরেন্দ্রনাথ কলেজের ফেস্টের অনুষ্ঠানের অনুমতি বাতিল করল প্রশাসন।
  • কেকে-র অনুষ্ঠানে একবারের জন্যও বন্ধ করা হয়নি এসি, রিপোর্ট দিল KMDA।
  • ইডির যাবতীয় যুক্তি খারিজ। চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।
  • সিবিআই দফতরে হাজিরা দিলেন অনু্ব্রত মণ্ডল। টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোন তিনি।
  • কাশ্মীরে ব্যাঙ্কে ঢুকে ম্যানেজারকে খুন করল জঙ্গিরা।
  • ‘মোদির ছোট সৈনিক হয়ে কাজ করব’, বিজেপিতে নাম লিখিয়ে বললেন হার্দিক প্যাটেল।
  • ইডি দফতরে হাজিরার আগেই করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী, রয়েছেন আইসোলেশনে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...