Sunday, February 22, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অবশেষে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন নিজের পরবর্তী ইচ্ছের কথা। একটি অনলাইন শিক্ষামূলক অ্যাপের সঙ্গে জুড়েছেন বলে জানান সৌরভ। যেখানে সমস্ত প্রশিক্ষক ও কোচেদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন বিসিসিআই প্রসিডেন্ট।

২) ২০২২ আইপিএল গুজরাত টাইটান্স চ‍্যাম্পিয়ন হওয়ায় অনেকে অবাক হলেও অবাক নন মহম্মদ শামি। শামির মতে, গুজরাতের সাফল্যের পিছনে অবদান রয়েছে অনেক কিছুর।

৩) প্রকাশিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সফরসূচি। টি-২০ সিরিজের শেষ দু’টি ম‍্যাচ হবে মার্কিন মুলুকে। আমেরিকায় ভারতীয় ক্রিকেটের প্রচারের জন্যই এমন ভাবনা বলে জানা যাচ্ছে।

৪) নতুন লগ্নিকারী ইমামির সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের। নতুন লগ্নিকারীকে দেওয়া হবে শুধু ফুটবল স্বত্ত্ব। এদিকে, তিন বছরের চুক্তিতে লাল-হলুদে সই করলেন সার্থক গলুই। লাল-হলুদ ছেড়ে গত মরশুমে বেঙ্গালুরুতে গিয়েছিলেন এই বঙ্গ ডিফেন্ডার।

৫) ফিনালিসিমা জিতে হুঙ্কার মেসির। বললেন, যেকোন লড়াইয়ের জন‍্য প্রস্তুত আর্জেন্তিনা। বুধবার মধ‍্যরাতে  ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা ট্রফি চ‍্যাম্পিয়ন হল আর্জেন্তিনা।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

spot_img

Related articles

আফগান সীমান্তে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, হামলার জবাব দিতে তৈরি তালিবান

আফগানিস্তানের আকাশে পাক সেনার এয়ার স্ট্রাইক, এফ ১৬ যুদ্ধবিমান বেছে বেছে গুঁড়িয়ে দিল সাতটি জায়গা (Pakistan air strike...

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...

বসন্তে বৃষ্টির পূর্বাভাস, রবিবাসরীয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা 

দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে...

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...