Wednesday, June 24, 2026

ফের এগিয়ে জেলা, মাধ্যমিকে ৬৯৩ পেয়ে প্রথম স্থানে দু’জন

Date:

Share post:

প্রকাশিত হল চলতি বছরর মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করেন। চলতি বছর পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা (৯৭.৬৩ শতাংশ)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কালিম্পং ও পশ্চিম মেদিনীপুর জেলা।



আরও পড়ুন:ভূস্বর্গে মৃত্যু মিছিল, জঙ্গি হামলায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের


প্রথম হয়েছেন দু’জন। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই। আর বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯ শতাংশ)। এ বছর মোট পাশের হার ৮৬.৬০ শতাংশ। কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। পরীক্ষা দিয়েছেন মোট ১০.৯৮ লক্ষ পড়ুয়া। দ্বিতীয় হয়েছেন রৌনক মণ্ডল, কৌশিকী সরকার। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯২।

আজ সকাল ১০টার পর থেকেই ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানা যাবে। আজই স্কুলগুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।

এবছরে মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলায় সর্বাধিক পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এরপরই পাশের হারে দ্বিতীয় কালিম্পং আর কলকাতা রয়েছে চতুর্থ স্থানে। সেখানে পাশের হার ৯৪.৩৬ শতাংশ।

এ বছর মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিল ১১,২৭,৮০০ জন, পরীক্ষা দিয়েছে ১০,৯৮৭৭৫ জন, পাশ করেছে ৯,৪৯,৯২৭ জন। পরীক্ষা বাতিল হয়েছে ১১ জনের। সেই অনুযায়ী, এ বছর পাশের হার ৮৬.৬০ শতাংশ। এ বছর পাশের হার গত বছরের তুলনায় বেশি।

করোনার কারণে এর আগে দু’বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর পরীক্ষা হয়। গত ৭ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষা দিয়েছিল ১১ লক্ষের বেশি ছাত্রছাত্রী। যার মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লক্ষের বেশি। যা ছাত্রদের থেকে প্রায় ১১ শতাংশ বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মধ্যে ফল প্রকাশ করল পর্ষদ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...