Saturday, June 20, 2026

রাজ্যের প্রথম আইএস জঙ্গি মুসার যাবজ্জীবন কারাদণ্ড

Date:

Share post:

দেশদ্রোহিতা ও সন্ত্রাসবাদী একাধিক কার্যকলাপে অভিযুক্ত আইএস জঙ্গি (terrorists Musa)মুসাউদ্দিন ওরফে মুসার সাজা ঘোষণা করল এনআইএ (NIA)বিশেষ আদালত। একটানা প্রায় পাঁচ বছর তদন্তের পর অবশেষে মুসার সাজা ঘোষণা করল আদালত (Court)।

বর্ধমান স্টেশন(Burdwan Station) থেকে আটক করা হয় সন্দেহভাজন আইএস জঙ্গি মহম্মদ মুসাউদ্দিনকে (Mohd Mosiuddin alias Musa)। সিআইডি- এর তরফ থেকে জানানো হয়েছে যে ধৃত মুসাকে দফায় দফায় জেরা করে তাঁর সঙ্গে আইএসএর যুক্ত থাকার প্রমাণ মিলেছে। ২০১৩ সালের অক্টোবরে বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণের পর থেকেই আইএস জঙ্গি মুসার খোঁজে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অবশেষে ২০১৭-র জুলাইতে তাঁকে ধরা হয়। প্রথমে সিআইডি’র হেফাজতে থাকলেও, পরে এনআইএ (NIA)তাঁকে হেফাজতে নেয়। এরপর থেকে তাঁকে টানা জেরা করা হয়। উঠে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী গোয়েন্দারা জানতে পারেন যে ভারতের বাইরের নানা জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও যুক্ত মুসা। মুসার সঙ্গে বিভিন্ন আইএস মডিউলের প্রতিনিধিদের নিয়মিত কথোপকথন চলত বলে জানা যায়। অস্ট্রেলিয়ার এক আইএস মডিউলের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে জানা যায়। এরপর মুসার থেকে পাওয়া যাবতীয় তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে পাঠানো হয়। পাঁচবছর পর অবশেষে তাঁর সাজা ঘোষণা করা হল।



Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...