Saturday, June 20, 2026

ত্রিপুরার বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা তৃণমূলের, জমা দিলেন মনোনয়নও

Date:

Share post:

আগামী ২৩ জুন ত্রিপুরার ৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের উপনির্বাচন। ফলাফল ২৬ জুন। আজ, শুক্রবার চার কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। শুধু প্রার্থী তালিকা ঘোষণা নয়, এদিন রাজ্য সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে দুই প্রার্থী একইসঙ্গে মনোনয়ন জমা দিলেন।

৬, আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরের প্রার্থী ত্রিপুরা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পান্না দেব। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। বড়দোয়ালি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী নীলকমল সাহা। এই কেন্দ্রটি নজরকাড়া। এখান থেকেই বিজেপির সম্ভাব্য প্রার্থী নয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই আসনে কংগ্রেসের প্রার্থী আশিস সাহা। সুরমা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী অর্জুন দাস। এবং যুবরাজ নগর থেকে ঘাসফুল শিবিরের হয়ে লড়াইয়ের ময়দানে নামছেন মৃণাল কান্তি দেবনাথ।

প্রসঙ্গত, ৬ আগরতলা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন
ইস্তফা দিয়ে বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে যোগ দেওয়ার আসনটি খালি হয়। একইভাবে সুদীপ বর্মনের ছায়াসঙ্গী আশিস সাহা বরদোয়ালি কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় আসনটি শূন্য হয়। সুরমা কেন্দ্রের বিধায়ক আশিস দাস বিজেপি ছেড়ে ইস্তফা দেওয়ায় অনেক আগেই আসনটি ফাঁকা হয়। অন্যদিকে সিপিএম বিধায়ক রমেন্দ্র চন্দ্র দেবনাথের মৃত্যুতে যুবরাজনগর কেন্দ্রটিতে উপনির্বাচন হবে৷

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...