Tuesday, June 23, 2026

Pele: পুতিনকে বিশেষ বার্তা পেলের

Date:

Share post:

ইউক্রেনে ( Ukraine) হামলা বন্ধ করার বার্তা দিলেন ফুটবল সম্রাট পেলে(Pele)। গত কয়েকমাস ধরে সরগরম রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ( Russia-Ukraine)। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলায় নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্বে। আর এবার এই নিয়ে মুখ খুললেন পেলে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা বন্ধ করার বার্তা দিলেন তিনি।

স্কটল্যান্ডের বিরুদ্ধে ইউক্রেনের বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনালে নামে। তার আগে সোশ্যাল মিডিয়ায় পেলে লেখেন, “অন্তত ৯০ মিনিটের জন্য ইউক্রেন ওদের দেশে যা চলছে সেটা ভুলে থাকতে পারবে। এই সুযোগে আমি অনুরোধ করতে চাই, হামলা বন্ধ করুন। এই নিরন্তর হামলা অর্থহীন। এই দ্বন্দ্ব থেকে যন্ত্রণা, ভয়, আতঙ্ক ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। যুদ্ধ শুধু বিভেদ বাড়ায়। এভাবে শিশুদের স্বপ্ন মিসাইলের আঘাতে গুঁড়িয়ে দেওয়ার, পরিবারকে ধ্বংস করার, নির্দোষদের হত্যা করার কোনও অর্থ হয় না।”

এরপাশাপাশি পেলে আরও বলেন,” এই দ্বন্দ্ব মেটানোর ক্ষমতা আপনার হাতে আছে। যে হাতে আমার সঙ্গে করমর্দন করেছিলেন আপনি মস্কোয়। যথন শেষ বার আমাদের ২০১৭ সালে সাক্ষাৎ হয়েছিল।”

এই ম‍্যাচে ইউক্রেন ৩-১ গেলে হারায় স্কটল্যান্ডকে।

আরও পড়ুন:Wridhhiman Saha: বাংলায় খেলা নিয়ে সুর নরম ঋদ্ধির, বললেন, ‘বাংলার হয়ে আগামীতে খেলবো না বলিনি’

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...