Monday, April 6, 2026

সোনিয়ার পর এবার কোভিড আক্রান্ত প্রিয়াঙ্কা

Date:

Share post:

কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর পর এবার কোভিড আক্রান্ত হলেন তাঁর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি। টুইটে প্রিয়াঙ্কা লেখেন, “আমি করোনায় আক্রান্ত। মৃদু উপসর্গ রয়েছে। কোভিড প্রোটোকল মেনে আমি কোয়ারেন্টাইনে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সবধরনের সতর্কতা অবলম্বন করতে বলছি। এবং পরামর্শ দিচ্ছি কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য”।

উল্লেখ্য, সম্প্রতি দলীয় কর্মসূচিতে যোগ দিতে উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু কর্মসূচির মাঝখানেই তড়িঘড়ি দিল্লিতে ফিরে আসেন তিনি। কর্মসূচির মাঝ পথেই প্রিয়াঙ্কার ফিরে আসাকে কেন্দ্র করে শুরু হয় জল্পনা। মনে করা হয়েছিল মায়ের অসুস্থতার খবর পেয়ে দিল্লি ফিরে এসেছিলেন তিনি। কিন্তু সব জল্পনার অবসান হল প্রিয়াঙ্কা ট্যুইট বার্তার পর। মা সোনিয়া গান্ধীর কোভিড আক্রান্ত হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার শরীরেও করোনার থাবা।

আরও পড়ুন:ফিজিক্সই ফেভারিট, কলকাতার প্রথম এবং রাজ্যে চুতর্থ স্থানাধিকারি শ্রুতর্ষির

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...