Sunday, June 14, 2026

Ronaldo: আগামী মুরশুমে কোন দলে যাবেন রোনাল্ডো? স্বয়ং নিজই জানালেন সেকথা

Date:

Share post:

আগামী মরশুমেও ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে ( Manchester United)  থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। শুক্রবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন স্বয়ং সিআরসেভেন।

এদিন এক সাক্ষাৎকারের রোনাল্ডো বলেন,” ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে এসে আমি খুশি। এমন একটা দলে ফিরেছি যারা আমার কেরিয়ারকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। ফেরার পরের অনুভূতিটা অসাধারণ ছিল। এখানে আমি খুশি ছিলাম, খুশি আছি। আমার লক্ষ্য ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়নশিপ জেতা। ম্যাঞ্চেস্টারের মতো দলের যে উচ্চতায় থাকা উচিত, আশা করি সেখানে ফিরবে। সময় লাগতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি ফিরবো।”

আগামী মরশুমে ম‍্যানইউর নতুন কোচ এরিক টেন হাগ। নতুন কোচকে নিয়ে আশাবাদী রোনাল্ডো। তিনি বলেন,” আমি জানি উনি একজন অভিজ্ঞ কোচ। সময় দিতে হবে ওঁকে। ওঁর ইচ্ছা অনুযায়ী দলে পরিবর্তন প্রয়োজন।”

আরও পড়ুন:Bengal Team: খেলো ইন্ডিয়ায় অংশ করতে গিয়ে ভয়াবহ ট্রেন ডাকাতির শিকার বাংলার জিমনাস্টিক দল

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...