Sunday, June 14, 2026

শারীরিক প্রতিবন্ধী আলম যেন মাধ্যমিকে “আলাদিনের আশ্চর্য প্রদীপ”! চোখে জল আনার গল্প

Date:

Share post:

একশো শতাংশ শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মাধ্যমিকে চূড়ান্ত সাফল্য। মুর্শিদাবাদ জেলার গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠ-এর প্রতিবন্ধী ছাত্র মহঃ আলম রহমান এখন অভিনন্দন ও শুভেচ্ছার বন্যায় ভাসছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬২৫।

কে এই মহঃ আলম রহমান?

বড়ঞা ব্লকের বৈদ্যনাথপুরের বাসিন্দা। কার্যত শয্যাশায়ী। বসে পড়ার ক্ষমতাটুকুও নেই। কোনও কাজই নিজে করতে পারে না সে। স্নান-খাওয়া সব ক্ষেত্রেই মা সম্বল তার। তবে মনের জোরটাই আসল! আর সেটাই আরও একবার প্রমাণ করে দিল মুর্শিদাবাদের কান্দির ভরতপুর ব্লকের গণপতি আদর্শ বিদ্যাপীঠের ছাত্র মহঃ আলম রহমান। বিশেষভাবে সক্ষম হয়েও স্কুলে বছরের পর বছর প্রথম হয়েছে। শুধুমাত্র নিজের স্কুল নয়, তার পাশাপাশি কান্দি মহকুমায় প্রথম হয়েছে আলম।

আজ, শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পরই সবাইকে চমকে দিয়েছে আলম। বিষয় ভিত্তিক গণিতে ৯৮, ভৌতবিজ্ঞানে ৯৪, ভূগোলে ৯৫ নম্বর পেয়েছে। বড় হয়ে মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে আলম। আকাশ-কুসুম স্বপ্ন দেখা আলমের কেরিয়ারে অবশ্য বাধ সাধছে তার পরিবারিক আর্থিক অনটন। তবে আলমের পাশে দাঁড়িয়েছেন অনেক মানুষ। বাকিটা সময় বলবে।

আরও পড়ুন- আরও কমল ইপিএফ-এর সুদের হার! ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম, কত হল জানেন?

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...